ঢাকা-১৮ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক।

মঙ্গলবার নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তিনি।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন গ্রহণ করা হয়েছে এবং আসনগুলোর প্রার্থী তালিকা হালনাগাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights