ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ

• সকাল ১১টা : প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

• বিকাল ৩টা : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

• বিকাল ৪টা : প্রধানমন্ত্রী তারেক রহমান সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

রমজান র‌্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠী ‘রমজান র‍্যালি ও রমজানের গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এ আয়োজনে বাংলাদেশের মুসলমানদের রমজানকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights