ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ : মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ। প্রাণবন্ত গান, নাচ আর রঙিন সাজসজ্জায় চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আনন্দ।

তিনি বলেন, এই উৎসবমুখর ও আনন্দঘন মুহূর্তগুলো ভোলার নয়। সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights