ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, আদ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

রংপুর বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগজুড়ে ১-২ স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এখানেও ১-২ স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এখানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভাগের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগে যশোর, খুলনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এখানেও ১-২ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগেও কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights