ঢাকায় মাইক্লো’র আরও দুটি শাখার উদ্বোধন করলেন তাহসান খান

অনলাইন ডেস্ক

আবারও নতুন দুটি শাখা উদ্ধোধনের মাধ্যমে দ্রুত ক্রমবর্ধমান অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে মাইক্রো বাংলাদেশ। গত নভেম্বরে ঢাকা ও নরসিংদীতে এক যোগে ৮টি শাখা খুলে চমকে দেওয়া এই নতুন রিটেইল ফ্যাশন ব্রান্ড।

শুক্রবার ঢাকার মিরপুর ও উত্তরায় বড় দুটি শাখার উদ্বোধন করেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।

তৈরি পোশাকের ব্র্যান্ড মাইক্রো বাংলাদেশ জাপানের যাপিতজীবন, সরলতা আর প্রযুক্তি- অনুরাগে প্রাণিত। ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের নিত্যদিনের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে এই ব্র্যান্ড।
উভয় শাখার উদ্বোধনী শেষে মাইক্রোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিংয়ের পরিচালক বাবু আরিফ বলেন, “এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের নিত্যদিনের পোশাক এবং বিক্রয়সেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্যে দেশজুড়ে সকল ক্রেতাদের হাতে পছন্দের নিত্যদিনের পোশাক পৌছে দেওয়ার জন্য ই-কমার্স প্ল্যাটফর্মের ও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এখন থেকে ক্রেতারা ২৪/৭ ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা কাটা করতে পারবেন আরও নির্বিঘ্নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights