ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি দূর্জয়, সম্পাদক মোস্তাকিম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
‘নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে দূর্জয় রায়কে সভাপতি, মুহাম্মদ মোস্তাকিমকে সাধারণ সম্পাদক এবং মিশকাতুল মাশিয়াতকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধিবেশনের দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে দুইটি পদ ফাঁকা রেখে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। পরে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান অনু, ফাহিম ইনতিসার তাসীন ও জোবায়ের ইবনে ইমাম।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সীমান্ত রঞ্জন চাকমা, দপ্তর সম্পাদক হিসেবে মৃধা রাইয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফাইজা ফাইরুজ রিমঝিম, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে আনিয়া খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শেখ শাবাব ত্বকী রূপক, ক্রীড়া সম্পাদক হিসেবে অন্টু চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে প্রাপ্তি পিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে অসীম দেব চৌধুরী নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন লবিয়ত তালুকদার, রাই মিউ সিং মারমা, লাজিম খান, সিফাত রেজওয়ান, বসন্ত চাকমা, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে দুপুর ১২টায় কলাভবনের বটতলায় আয়োজিত উদ্বোধনী সমাবেশের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। বিদায়ী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফাতিন ইশরাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার, বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ অন্যরা। সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights