ঢামেকে নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। নির্দেশনা অনুযায়ী বেশ কিছুদিন আগে হাসপাতালে যোগদান করলেও আজ দায়িত্ব পেলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব বুঝে নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে দেশের সর্ববৃহৎ একটি সরকারি হাসপাতাল। এ হাসপাতালটি হচ্ছে রোগীদের আস্থার প্রতীক, বিশেষ করে অসহায় দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য। রাজধানীসহ সারা বাংলাদেশ থেকে রোগীরা রেফার হয়ে চিকিৎসা নিতে আসেন হাসপাতালটিতে। রোগীদের চিকিৎসার মান আরও কিভাবে বাড়ানো যায়, সেই পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, রোগীদের চিকিৎসায় কোনো অনিয়ম ও হাসপাতালের ভেতরে দালাল প্রবেশ এগুলো নির্মূলের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও স্টাফদের অনুরোধ জানান হাসপাতালের রোগীদের চিকিৎসার কোনো গাফিলতি যেন না হয়। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights