‘তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন’

দিনাজপুর প্রতিনিধি

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব বলেছেন, তথ্য সংগ্রহকারীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আপনাদের বাড়ির বাইরে এসে কোনো তথ্য প্রদান করতে হবে না। আপনাদের কাউকে কোনো টাকা-পয়সাও দিতে হবে না। শুধুমাত্র আপনারা সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার রাজামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাসিলা সন্যাসীপুকুর আদর্শ গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক মোহাম্মদ মুনির হোসেন, বিরল উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন আলী, ইউপি সদস্য মিলন চন্দ্রসহ প্রমুখও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights