“তবুও তুমি”

হাসিনা মরিয়ম

আর কতো নীচু হবে তুমি
ভালোবাসো এই শর্তে,
আর কতো ছোট হবে তুমি,
হিমালয়ের মতো অটল তোমার অহংকার
বরফ গলা বেদনার নদী হয়েছে,
তবুও শেষ দেখলে তুমি…
আর কতো নতজানু হবে তুমি…
কতক্ষণ রোদ্রে, বাসস্টপে, অপেক্ষা করবে…
কতবার টেলিফোন করবে
কতক্ষণ কেন্টিনে একাকী বসে
গরম চা ঠান্ডা করবে…
আর কতবার চিঠি ফেলবে ডাক বাক্সে,
মমতার মোম গলে গলে
শেষ হয়ে যাবে তোমার,
তবু্ও তুমি বলবে
ভালবাসি ভালবাসি….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights