তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সম্প্রতি ২৭ অভিবাসী মারা গেছেন। তাদেরকে তিউনিসিয়া থেকে লিবিয়া সীমান্তের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

লিবিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার বিভিন্ন আন্তর্জার্তিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, লিবিয়ার সীমান্তরক্ষীরা ‘উত্তর সীমান্তের দক্ষিণে একটি বিস্তীর্ণ অঞ্চলে (মরুভূমিতে) মৃতদেহগুলো খুঁজে পেয়েছে, যেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে অত্যন্ত গরম আবহাওয়া।
অভিবাসীরা জানিয়েছেন, পানি, খাবার বা আশ্রয় ছাড়াই তাদেরকে টানা কয়েকদিন ধরে হাঁটতে বাধ্য করা হয়েছে।

শরণার্থী ও অভিবাসীদের তীব্র গরমের মধ্যেই শহর বা গ্রাম থেকে দূরে একটি প্রান্তরে বিতাড়িত করেছে তিউনিসিয়া- এমন অভিযোগ করেছে লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং অধিকার গোষ্ঠীগুলো।

জুলাইয়ে তিউনিসিয়ার বন্দর নগরী স্ফ্যাক্সে সহিংসতায় এক তিউনিসীয় নিহত হন। এই ঘটনার কয়েক দিন পরে আফ্রিকান অভিবাসী এবং শরণার্থীদের বিতাড়ন শুরু হয়।

লিবিয়ার সীমান্তরক্ষীরা জানিয়েছে, তিউনিসিয়া থেকে বিতাড়িত হওয়ার পর প্রতিদিন গড়ে ১৫০ জন মানুষ লিবিয়ায় প্রবেশ করছে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights