তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান জানান, তারাকান্দার মধুপুর দারুল উলুম হাফিজিয়া মাদরাসার সামনে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকা ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। হয়তো চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে লাশটি ছিন্নভিন্ন হয়ে যায়। লাশটি থানায় রেখে তথ্যানুসন্ধান করা হয় কিন্তু পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights