তালতলীতে আরাফাত হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে আরাফাত খান (২২) হত্যা মামলার প্রধান আসামি সোহেল খানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জালাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তালতলী থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, মাদক কেনাবেচাকে কেন্দ্র করে উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাতা বাজারে গত ২ ফেব্রুয়ারি আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আরাফাত খান কচুপাত্রা বাজার এলাকার আ. জলিল খানের ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা আ. জলিল উপজেলার পঁচাকোড়ালীয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ শিকদারের ছেলে সোহেলকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিএমপির বাড্ডা থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আলোচিত আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় অবস্থান করছেন। রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights