তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করায় এ জরিমানা করা হয়। সোমবার সকালে শহরের হাইরোডসহ আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আলমডাঙ্গা হাইরোডের মেসার্স বাবু হোটেল, মেসার্স মজিদ হোটেল ও মেসার্স মিলন স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাবু হোটেলের মালিক জাহাঙ্গীর আলমকে ১৫ হাজার, মজিদ হোটেলের মালিক জীবন মাহমুদকে ৭ হাজার এবং মিলন স্টোরের মালিক মিলন দে’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights