তেঁতুলিয়ায় শীতের অনুভূতি বাড়ছে

অনলাইন ডেস্ক
হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। শীতের আগমন আগেই টের পাচ্ছেন সেখানকার মানুষ।

মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি।

স্থানীয়রা জানান, রাতের শেষে অনেক শীত অনুভূত হয়। দিনভর রোদে খানিকটা উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসে। ফলে লেপ-কম্বল, সোয়েটার, চাদর ছোট-বড় সবাইকে ব্যবহার করে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজার ঘুরে দেখা যায়, কম্বল, শীতের শুরুতে লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, এ অঞ্চলটি দেশের শীতের জেলা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৬ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতে শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights