ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের পর পাকিস্তান-শ্রীলঙ্কার জরিমানা

অনলাইন ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে পাকিস্তান। তবে জয়ের আনন্দের মধ্যেই মন্থর ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে পাকিস্তান দল। একই অপরাধে শাস্তি পেয়েছে পরাজিত শ্রীলঙ্কাও।

রাওয়ালপিন্ডিতে রবিবারের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৩৭ রানের জয় পায় পাকিস্তান। পরদিন স্লো ওভার রেটের কারণে দুই দলকে জরিমানা করেছে আইসিসি।পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ার পর লক্ষ্যমাত্রার মধ্যে দুই ওভার কম বল করেছে পাকিস্তান। আর শ্রীলঙ্কা কম করেছে এক ওভার। অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগগুলো এনেছেন। ফলে শাস্তি পেয়েছে দুই দলই।

ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া প্রস্তাবিত শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights