দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদক পাচারের নতুন রুট

অনলাইন ডেস্ক

দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রিস্টাল মেথাফেটামিনের (আইস) মতো মাদক পাচারের নতুন রুট খুঁজে পেয়েছে মাদক চোরা চালানকারীরা। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

থাইল্যান্ড ও চীনের সমুদ্র এলাকা ব্যবহার করে মাদক পাচার করছে তারা। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই আইস বিক্রি করা হয়।

এই ধরনের অধিকাংশ মাদক মিয়ানমারের বিভিন্ন এলাকার ল্যাবে তৈরি করা হয়। মিয়ানমারের শান রাজ্যে মেথ ব্যবসার কেন্দ্রভূমি। লাওস, কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্ত দিয়ে সাগর পথে এই মাদক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাদক পাঠানে কারবারিরা থাইল্যান্ডে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। এছাড়া ভারত ও বাংলাদেশ হয়েও এ ধরনের মাদক কিছুটা ছড়িয়ে পড়ে বলে দাবি করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights