দাবি আদায়ে শিক্ষার্থীদের মুখোশ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তার ছবি মুখের সামনে ধরে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় মিছিলটি হয়। এ সময় দাবি আদায়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেন তারা। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অবস্থান কর্মসূচিও অব্যাহত রেখেছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

ফলে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। বৃহস্পতিবার নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অনলাইনে চুয়েটে যোগদান করেন। শিক্ষক-শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে চলমান আন্দোলনের কারণে তিনি ক্যাম্পাসে যেতে পারেননি। সাতদিন ধরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছেন। জানা যায়, সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. সায়েম উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর থেকে চুয়েটে শিক্ষার্থীবান্ধব অনেক উদ্যোগ গ্রহণ করেন। এজন্য মাত্র ৫৬ দিনেই শিক্ষার্থীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি একটাই, অধ্যাপক ড. সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহাল করা। অন্যথায় লাগাতর কর্মসূচি চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights