দিনাজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে ইয়াবা বিক্রির অভিযোগে মো. মাসুদ রানা নামে একজনকে আটক করেছে বোচাগঞ্জ পুলিশ। ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ৫ শত টাকা ও ২টি বাটন ফোনসহ তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিক্তিতে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের জালগাঁও সড়ক হতে তাকে আটত করে পুলিশ। আটক মো. মাসুদ রানা বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভার বড়মাঠ পাড়ার মরহুম শাহ জাহান হিরার ছেলে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাসুদ রানা দীর্ঘদিন থেকে মাছ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে এসআই মো. শামীম সরকার ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল জালগাঁও সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights