দিনাজপুরে জুয়া খেলার সময় ৬ জন আটক

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি আমবাগানে জুয়া খেলার সময় ৬ জন জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির জয়নগর মোড়ে বকুলের ইট ভাটার পাশে আমবাগানে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম ফুলবাড়ী থানায় জুয়া আইনে মামলা করেছেন।

আটক জুয়াড়ীরা হলো, ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির জয়নগর গ্রামের মৃত নুরল ইসলামের ছেলে ইউনুস আলী (৫২), একই এলাকার মিস্টার হিমচন্দ্র হেমরমের ছেলে মিস্টার জুয়েল হেমরম (২৩), মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুস সালাম (৭০), ঘোনাপাড়া গ্রামের নজিমউদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০), একই এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (৫৫) ও নবীর উদ্দিনের ছেলে গোলজার রহমান (৪০)।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, জুয়াড়ীরা জয়নগর মোড় এলাকায় দীর্ঘদিন থেকে জুয়ার আসর বসিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জুয়াড়ীদের আটক করে জুয়ার আসরে থাকা নগদ টাকাসহ জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights