দিনাজপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ধানক্ষেত থেকে আরাফাত ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে হাকিমপুর-পাঁচবিবি সীমান্তের বাওনা গ্রামের বাঁশমুড়ি ও মোলান এলাকার মাঝামাঝি স্থানের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত উপজেলার বাওনা গ্রামের মিনহাজ ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরাফাত লেখাপড়ার পাশাপাশি অটোরিকশা চালাতেন। এক বছর আগেও তাকে অপহরণ করা হয়েছিল। সেই সময় ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করে তাকে কিছুদিন পরে ছেড়ে দেয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু তাকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মধ্যে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই জন্য পাঁচবিবি থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার বিষয়ে সঠিকভাবে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights