দিনাজপুরে মাশরুম চাষ সম্প্রসারণে কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি:
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় দিনাজপুরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত। সোমবার দিনাজপুর বাশেরহাটস্থ বেসরকারী একটি লার্নিং সেন্টারে কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কর্মশালায় মাশরুম চাষ বৃদ্ধিসহ এর পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও মাশরুম চাষের পদ্ধতি, গুরুত্ব, উৎপাদন, বিপননসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ধারনা দেয়া হয়। কর্মশালায় মাশরুম চাষী, উদ্যোক্তা, রেস্তোরা মালিকসহ প্রায় ২শ জন অংশগ্রহন করেন।

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: হামিদুর রহমানের সভাপতিত্বে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার উইং-এর পরিচালক কৃষিবিদ কে জে এম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন মাশরুম উন্নয়ন ইন্সটিটিউটের উপ-পরিচালক ড. মো: ফেরদৌস আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুজ্জামান, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো: এজামুল হক, হাবিপ্রবির প্লান্ট প্যাথলজী বিভাগের প্রফেসর মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ্ আল মামুন প্রমুখ। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের পরিচালক ড. মোছা: আখতার জাহান কাঁকন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights