দিনাজপুরে ৮৬ মণ্ডপে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গাপূজা
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধিকঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। পূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৬) ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকাসহ দিনাজপুর শহরের পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়।সীমান্ত এলাকায় অবস্থিত ৬৪টি এবং ব্যাটালিয়ন সদর হতে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২টিসহ সর্বমোট ৮৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন।এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।”
