দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ দুপুর ১২টায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-
সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্যাম্পাস-২-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম তিনি বলেন,্য়ঁড়ঃ;আজকের এই আয়োজনে উপস্থিত
হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা,
সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব
গঠনে সহায়তা করে এবং ভবিষ্যতে তাদের সাফল্যের পথ প্রশস্ত করে।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো: আব্দুর রাজ্জাক, কলেজ
পরিদর্শক জনাব মো: আবু সায়েম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী, এবং বিদ্যালয় পরিদর্শক
প্রফেসর মো: আবু হেনা মোস্তফা কামাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হলি ল্যান্ড কলেজের সভাপতি প্রফেসর মো: আব্দুর রউফ।
দিনব্যাপী এ আয়োজনে ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার
বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। অনুষ্ঠানে
অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের
গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights