দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর লেবুখালী-বগা সড়কের বাইক দুর্ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা আবু জাফর শাহীন (৪০) মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের মজিবর নেঘাবানের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু জাফর শাহীন (৪০) প্রতিদিনের মতো নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শিকার হন তিনি। পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান সিকদার জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরেস্থানে দাফন করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ব্যতিরকে লাশ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, অবসরের পর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সামনে ঔষধের ব্যবসা করতেন শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights