দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি
দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনরায় একত্রিত করার বিষয়ে ফেনীতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে ফেনী পৌর মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক মো. দিদারুল আলম।

প্রশিক্ষণে দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর সদস্যদের শনাক্ত করে পুনরায় একত্রিত করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এতে আলোচনা করেন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার মো. নাজমুল হক।

এ সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, নুর তানজিলা রহমান ও মেজবাহ উদ্দিন মিয়াজিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights