দুর্লভ প্রজাতির কালোমাথা কাস্তেচরা পাখি উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্লভ প্রজাতির একটি কালোমাথা কাস্তেচরা পাখি উদ্ধার করা হয়েছে। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা বৃহস্পতিবার রাত নয়টার দিকে পাখিটিকে উদ্ধার করে।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আহত অবস্থায় এ পাখিটিকে উদ্ধার করা হয়। এটির ডান পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়জিদ মুন্সী বলেন, আন্ধারমানিক নদীর চরে এ পাখিটি অসুস্থ অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে তারা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করি।
কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, এসব পাখি অতি দুর্লভ। পাখিটি সুস্থ হলে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights