আফগানদের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। আগামী ৯ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে অভিজ্ঞ ক্রিকেটার, নিয়মিত পারফর্মার এবং তরুণ প্রতিভার সংমিশ্রণ রাখা হয়েছে।
আফগানদের বিপক্ষে এই টেস্টের জন্য বিসিবি তিনজন ‘ট্রাভেলিং রিজার্ভ’ বা অতিরিক্ত খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে। অন্যদিকে বিসিরি নির্বাচকরা দলের ব্যাটিং লাইনআপে যথেষ্ট অভিজ্ঞতার সমন্বয় রেখেছেন।
মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় এবং জাকের আলী অনিক সবাই দলে জায়গা করে নিয়েছেন। এছাড়া সাদমান ইসলাম, সৌম্য সরকার এবং তানজিদ হাসান দলের ব্যাটিং শক্তি বাড়াতে বাড়তি বিকল্প হিসেবে থাকছেন।স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে তাদের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং শরিফুল ইসলাম।
অফ-স্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়েছে। এই তিনজন খেলোয়াড় মূল দলের সঙ্গেই সংযুক্ত আরব আমিরাতে যাবেন। তবে এই ম্যাচে থাকছেন না পেসার নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
রিজার্ভ:
ইকবাল হোসেন ইমন, নাঈম হাসান, মুশফিক হাসান।
