দৃষ্টিনন্দন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে মানুষের ঢল

দিনাজপুর প্রতিনিধি
ঐতিহাসিক গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতায় সাধারণ মানুষের ঢল নামে। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরের ঘোড়াঘাটে দৃষ্টিনন্দন এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় দুপরের পর থেকেই নদীর দু’পাড়ে নারী পুরুষ ও শিশুসহ হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।

ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরামপুর যুব সমাজের আয়োজনে কৃষ্ণরামপুর মাটিয়াল পাড়া করতোয়া নদী পাড়ে এ ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন এলাকার ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সূর্যের আলো ও চাঁদের আলো নৌকা খেলার ফাইনাল রাউন্ডে খেলে সূর্যের আলো নৌকা ১ম স্থান অধিকার করে।
শেষে অতিথিরা বিজয়ী ১ম স্থান অধিকারী দলের হাতে একটি গরু ও ২য় স্থান অধিকারী দলের হাতে একটি খাসি উপহার হিসেবে তুলে দেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights