দেওয়ানগঞ্জে নিবার্চনে ভোটারের উপস্থিত বাড়াতে ইউপি চেয়ারম্যানের পথসভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি
জামালপুর-১ আসনে প্রচার-প্রচারণা জোরদার করেছে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ। প্রচারণায় নতুন মাত্রায় ভাট চাওয়া হচ্ছে নৌকা প্রতীকের পক্ষে।
নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি থাকলেও বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় কোমর বেঁধে মাঠে নেমেছেন আওয়ামী লীগ।
নৌকা প্রার্থীকে জেতাতে একাট্টা হয়ে কাজ করছেন আওয়ামী লীগের প্রার্থী, উপজেলা আওয়ামী লীগ সহ জনপ্রতিনিধিরা।
বুধবার (৩ জানুয়ারি) বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেকে সেলিমের নেতৃত্বে ৫ হাজার নারী নিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালানো হয়।
প্রচারণা শেষে নৌকা প্রতীকের সমর্থনে তারাটিয়া বাজার এলাকায় পথসভা করেন চেয়ারম্যান জেকে সেলিম।
পথসভায় উপস্থিত নারী ভোটারকে ৭ জানুয়ারি নির্বাচনে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান ইউপি চেয়ারম্যান জেকে সেলিম।
চেয়ারম্যান সেলিম বলেন, আপনারা ১ দিন কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন, শেখ হাসিনার প্রার্থী নূর মোহাম্মদ ৫ বছর আপনাদের পাশে থাকবে। সরকারের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে এই আসন আবারও শেখ হাসিনাকে উপহার দিতে চাই আমরা। এজন্য ৭ জানুয়ারিতে নির্বিঘে ভোট দিতে আসবেন।
