দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নামল রাজশাহী, বিদেশিদের ম্যাচ বয়কট

অনলাইন ডেস্ক
পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নামছে দুর্বার রাজশাহী। বিপিএলে ঢাকার ফিরতি পর্বে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিপিএলে মাঠের লড়াই তেমন না জমলেও মাঠের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলোর একেকটি কর্মকাণ্ডে চরম প্রশ্নবিদ্ধ করছে দেশের ঘরোয়া টুর্নামেন্টটিকে। চলমান আসরে নেতিবাচক খবরে বারবার আলোচনায় উঠে আসছে দুর্বার রাজশাহী।

এমন বিতর্ক আর সমালোচনার মাঝেই নতুন করে শোনা যায়, দলটির বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলার হুমকির খবর। দুপুর থেকেই এমন খবর ভাসছিল। এর মধ্যে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বিকেলের দিকে মিরপুর মাঠে পৌঁছান দলটির ক্রিকেটাররা। তখনো তাদের সঙ্গে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার।

বিপিএলের নিয়ম অনুযায়ী, একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। সঙ্গে বাধ্যবাধকতা, সর্বনিম্ন দুজন বিদেশি এক ম্যাচে খেলাতেই হবে। তাহলে কিভাবে শুধু দেশিদের নিয়ে খেলবে রাজশাহী? এক্ষেত্রে অবশ্য বিসিবির বিশেষ ব্যবস্থার কথা শোনা যাচ্ছে।

কোনো বিদেশি ক্রিকেটার মাঠে না আসা প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights