ভোট বর্জনে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে ভোট বর্জনের আহ্বান জানিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলার মুরইল-রাইকালী সড়কে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন।

এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এঞ্জেল হোসেন, যুবদল নেতা রুবেল হোসেন, রাশেদ হোসেন, তামিম হোসেন, সান্তাহার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights