‘দেশে রেমিট্যান্স ও পোশাকশিল্পের সূচনা করেছিলেন জিয়াউর রহমান’

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ও দেশপ্রেমের কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন। তারই উদ্যোগে দেশের অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স ও পোশাকশিল্পের ভিত্তি স্থাপিত হয়।’

আজ সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আলোচনায় অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সোনারগাঁ বিএনপি সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন আজহারুল ইসলাম মান্নান।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights