দেশেজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২২২

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪২৩ জন রয়েছে।

সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি নাইন এমএম বিদেশি পিস্তল, দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড ২২ বোর পিস্তলের গুলি, দু’টি চাইনিজ কুড়াল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights