দ্রব্যমূল্যের অভিশাপ

লেখা: শাহিন আলম শেখ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রকেটের বেগে ছুটে,
বণিক শ্রেণি কায়দা করে সম্পদ নিচ্ছে লুটে।

সাহস পাইনা কিনতে কিছু,
পণ্যের দাম শুনে,
নিয়মের থেকে অধিক মূল্য,
দিচ্ছি গুণে গুণে।

কৃষক বলে, শুনেন বাহে,
দুঃখের কথা শুনাবো কারে,
মাংস খাইনা বছর ধরে,
খাইতে বড়ই ইচ্ছা করে।

মজুর বলে কাতর স্বরে,
চুলোয় আগুন জ্বলে না, ২ দিন ধরে।

ক্ষুধার জ্বালা বড়ই জ্বালা,
না পেয়ে সইতে সারা দিন রাত ছটফটাই,
মজুরি পাইনা ন্যায্য মোদের,
শোষণ, বঞ্চনা আর কষ্ট নিয়ে মোরা দিন কাটাই।

পুঁজিবাদি পুজি জমায়,
বাড়ায় নিজের ভূড়ি।
নিজের স্বার্থ করতে হাসিল
চালায় গরীবের পেটে ছুরি ।

শুনেনা কেউ গরীব দুঃখী,
মধ্যবিত্ত ও নিম্নবিত্তের আর্তনাদ আর চিৎকার,
অভিশাপ নামক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে
আমরা জানাই ধিক্কার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights