ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ফারুক হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বুধবার সকাল নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল সন্ধ্যায় কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। কিশোরী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন (৩০) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার আসার পথে ভূক্তভোগী কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে প্রায়ই উক্ত্যক্ত করতো। গত ১২ এপ্রিল সন্ধ্যায় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীর গোসল খানায় কৌশলে ঢুকে জোরপূর্বক ধর্ষণ’র চেষ্টা করে। এক পর্যায়ে কিশোরী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফারুক হোসেন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে পরদিন সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক হোসেন পলাতক ছিলেন। পরে গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভূক্তভোগী কিশোরীর মা জানান, ফারুক দীর্ঘদিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন তারা বাড়িতে না থাকার সুযোকে বাড়ির গোসলখানায় ঢুকে জোরপূবর্ক স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ চেষ্টা করে। তার মেয়ের মানহানীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights