চট্টগ্রামে দুই দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মূল্য তালিকা ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় দুই দোকানীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রবিবার (২০ অক্টোবর) দুপুরে কাঁচাবাজার ও সৈন্যারটেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, মূল্য তালিকা না থাকায় ব্রিজঘাটের একটি মুদির দোকানিকে ১০ হাজার ও সৈন্যারটেক এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ফ্রেশ এন্ড সেইফ নামে একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরণের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights