ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ায় প্রেমিকের প্রতিবেশীদের নিকট ধর্ষিত হয়েছে এক তরুণী। প্রেমিকার অভিযোগ-এতে প্রেমিকের ইন্ধন রয়েছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা হলেন- বরুড়ার শাকপুর গ্রামের রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন,বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সাথে কুমিল্লা সদরের এক তরুণীর (১৯) ফেসবুকে পরিচয় হয়। তারা দু’জন কুমিল্লা ইপিজেডের গার্মেন্টস শ্রমিক। পরিচয়ের পর প্রেম। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় ছেলের বাড়ি বরুড়ার শাকপুরের বাড়িতে আসে মেয়েটি। আসার পর রাত সাড়ে ১০টায় রাফির মা-বাবা তরুণীকে বাড়ি থেকে বের করে দেন। সিএনজি চালিত অটো রিকশা যোগে ফেরার পথে শাকপুর ইঞ্জিনিয়ার গেইটের সামনে গতিরোধ করে কয়েকজন তরুণ। তারা তরুণীকে পাশের একটি বাগান বাড়িতে নিয়ে রাত ১২টা পর্যন্ত ধর্ষণ করে। সেই রাতে ভিকটিম বরুড়া থানায় গিয়ে অভিযোগ করেন। ২৬ এপ্রিল সিএনজি চালিত অটো রিকশা চালককে আটক করে পুলিশ। তার সূত্র ধরে আসামিদের শনাক্ত করা হয়। মেয়ের বাবা রাফিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি ও জাকিরের নামে তিনটি মামলা আছে। তরুণীর অভিযোগ-এতে রাফির ইন্ধন রয়েছে। এ মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights