ধানমন্ডিতে শুরু হয়েছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন

অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে শুরু হয়েছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। হার-ই-ট্রেড ট্রাস্টের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

আজ শুক্রবার (২ অক্টোবর) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের ৬২ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। প্রদর্শনীতে ফ্যাশনপণ্য, হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন দেশীয় লাইফস্টাইল পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সংযোগ, বাজার সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।

উপস্থিত নারী উদ্যোক্তা অন্তরা সেন পিংকি বলেন, ‘এ দেশের নারী উদ্যোক্তারা অনেক সৃজনশীল। তাঁরা নিজেদের মেধা দিয়ে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে কাজ করছেন। সবাই এগিয়ে এলে আমরা আরও এগিয়ে যেতে পারব।’

আজ রাত ৯টা পর্যন্ত এবং আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights