নওগাঁয় বিএনপির আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে বিএনপির কর্মী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স‍্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান কেটুসহ ছাত্রদল,যুবদল,কৃষক দল,শ্রমিক দলের নেত্রবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি দ্রুত নির্বাচন দিন। শহীদ জিয়ার সৈনিকেরা জানে কিভাবে মাঠে আন্দোলন করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights