নওগাঁয় সুগন্ধি চাল মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁ প্রতিনিধি
সোমবার দুপুরে চালানো অভিযান দুটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ।
সুগন্ধি চাল মজুতের অভিযোগে নওগাঁর বড় দুটি রাইস মিলকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে চালানো অভিযান দুটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, অভিযোগ ছিল প্রতিষ্ঠান দুটি দীর্ঘ সময় ধরে সুগন্ধি চাল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এই সূত্র ধরেই অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে অভিযোগের সত্যতাও মেলায় দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, সম্প্রতি বাজারে সুগন্ধি চালের দাম ২০০ টাকা অতিক্রম করেছে, যা খুবই অস্বাভাবিক ও অপ্রত্যাশিত। মূল্য বৃদ্ধির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের খবরেও গুরুত্ব পেয়েছে। আর তাই পরিস্থিতি স্বাভাবিক করতেই মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান চলে বলেও জানান তিনি।
অভিযানে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকারসহ, পুলিশ এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
