নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

নাইম আবদুল্লাহ

প্রবাসে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (NDCAAA)-এর উদ্যোগে NDCAAA ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ গত ২৮ জুন (রবিবার) সিডনির ক্যাম্পবেলটাউনে অবস্থিত A1 Badminton Centre-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন। প্রতিযোগিতার পাশাপাশি পুরো আয়োজনটি প্রবাসী অ্যালামনাইদের এক প্রাণবন্ত পুনর্মিলনীতে পরিণত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মজুমদার (পুলক)। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং অ্যালামনাইদের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী, অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অসাধারণ নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
টুর্নামেন্টের ফলাফল
কাপ বিভাগ
● চ্যাম্পিয়ন: রেদোয়ান আহমেদ ও ফারুক হোসেন
● রানার-আপ: আশিক আহমেদ ও জহিরুল হক
প্লেট বিভাগ
● চ্যাম্পিয়ন: সালাউদ্দিন শাহরিয়ার ও মুহাম্মাদ ফারুকুজ্জামান
● রানার-আপ: রিয়াদ জামান ও মোহাম্মদ নাসের
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার-আপদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিডনি প্রতিদিন-এর সম্পাদক নাইম আবদুল্লাহকে সংগঠনের সভাপতি সায়মন হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মজুমদার (পুলক) সম্মাননা মেডেল পরিয়ে দেন।

সমাপনী বক্তব্যে NDCAAA-এর সভাপতি সায়মন হোসেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, তাঁদের পরিবার, উপস্থিত অ্যালামনাই সদস্য, স্বেচ্ছাসেবক, স্পন্সর এবং আয়োজক কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights