নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে

নড়াইল প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য তিনি হাজির হলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি, বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে সমাবেশে আগতদের মারপিটের ঘটনায় সদর থানায় দায়েরকৃত এজাহারভুক্ত মামলার ৩ নম্বর আসামি সুবাস চন্দ্র বোস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ৯০ জনকে এজাহারভুক্ত এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।

গত ৫ নভেম্বর সুবাস বোস হাইকোর্টে এ মামলায় আগাম জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন না দিয়ে আগামী ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেন। উচ্চ আদালতের আদেশ মোতাবেক তিনি বৃহস্পতিবার নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights