নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জর্জের পক্ষে ধানের শীষের প্রচারনা
নড়াইল প্রতিনিধি
নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ধানের শীষেে পক্ষে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকালে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল থেকে ধানের শীষের
পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল শুরু করে রুপগঞ্জ বাজার ঘুরে মুচিরপোলে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সভায় নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ বলেন, বিগত সময়ে নড়াইল-২আসনে তেমন কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি সরকার গঠন করলে এ এলাকার সড়ক,মসজিদ, মন্দির, মাদরাসাসহ সব ক্ষেত্রে উন্নয়ন হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় বক্তরা নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জকে বিএনপির মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এ সময় বিভিন্ন শ্রনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় নড়াইল জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্তফা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,
জেলা কৃষক দলের সাবেক আহবায়ক নবীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অহিদ বিশ্বাস,
নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স,
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিল্টন,
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
