নড়াইলে আনসার-ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে আনসার-ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ’র উপ-মহাপরিচালক শাহ আহম্মদ ফজলে রাব্বী।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান কার্যালয়ের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমীন উদ্দিন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন। স্বাগত বক্তৃতা করেন আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সমাবেশ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights