নড়াইলে ছন্দয়নের আয়োজনে বর্ষা বরণ ১৪৩২ অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল

নড়াইলে বৃক্ষের চারা বিতরণ এবং নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাঋতুকে বরণ করা হলো। পহেলা আষাড় (১৫ জুন) বিকালে ৫টায় নড়াইল জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিকেলে বর্ষা ঋতুকে আহবান ও বরণ করতে এ নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠন ছন্দায়ন।
ছন্দায়নের সভাপতি বিপুল দেব এব সভাপতিত্বে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসময় জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারি, মূর্ছনা সংগীত নিকেতনের শিক্ষক গোলক চন্দ্র, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নড়াইল প্রেসক্লাবের ,চ্যানেল ২৪-এর নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, ।
বক্তারা বলেন, শিল্পায়ন ও নগরায়ন এবং সৌন্দর্যের নামে বৃক্ষ নিধন করা হচ্ছে। সবাই সচেতন হলে প্রকৃতি আরো সুন্দর হবে। সে জন্য ষড়ঋতুর প্রাণ প্রকৃতি আবারও স্বাভাবিক করতে বেশি করে বৃক্ষ রোপনের আহবান জানাতে হবে। পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে এবং প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে আমাদের প্রতি বছর এই বর্ষা বরণ করা উচিত বলে মন্তব্য করেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights