নড়াইলে নসিমন উল্টে নিহত ১
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় কাঠ বোঝাই ইঞ্জিনচালিত নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাওসিফ তালুকদার (১৮) নামের হেলপারের মৃত্যু হয়েছে। নিহত তাওসিফ তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া (কাঠের ব্রীজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে চাচই থেকে জ্বালানি কাঠ বোঝাই নসিমন গাড়িটি লোহাগড়ার দিকে যাচ্ছিল। লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া (কাঠের ব্রীজ) এলাকায় পৌছালে নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার তাওসিফ মারা যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার তাওসিফ তালুকদারের মরদেহ উদ্ধার করে।দূর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
