ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে স্কুলমুখীকরণ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ ঝুঁকিপূর্ণ কমর্জীবী শিশুদের স্কুলমুখীকরণ ও
পুনর্বাসনের লক্ষ্যে দিনাজপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টায় সুইহারীর এনজিও ফোরাম অফিসে ওয়ার্ল্ড ভিশন
বাংলাদেশ, দিনাজপুর এপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ্য়ঁড়ঃ;বিপজ্জনক শ্রম দ্বারা সৃষ্ট সহিংসতা এবং হুমকি থেকে শিশুদের রক্ষা কর্য়াঁড়ঃ; প্রকল্পের আওতায়
শিশু শ্রম প্রতিরোধ ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
প্রকল্পটি (পিসিভি)Ñশিশু শ্রম (পিএনএস) প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত করছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস বলেন, দিনাজপুর অঞ্চলে বিপজ্জনক
শ্রমে নিয়োজিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। প্রকল্পটি শিশুশ্রম নিরসনে স্থানীয় সম্প্রদায়,
পরিবার ও গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, মাদক চোরা চালানে শিশুদের ব্যবহার রোধ, ঝুঁকিপূর্ণ পেশা থেকে শিশুদের
মুক্ত করতে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা, ব্যবসায়িক পুঁজি, তিন চাকার ভ্যান,
গরুÑছাগল প্রদান এবং ছয়টি লার্নিং সেন্টারের মাধ্যমে শিশুদের লেখাপ—া ও খেলাধুলার
সুযোগ তৈরি করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিশুরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা
রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, গণমাধ্যম শিশু শ্রম প্রতিরোধে
জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবি দুলাল,
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক
কাশী কুমার দাস, মোঃ রুস্তম আলী, শারমিন জামান তনু, মোঃ খাদেমুল ইসলাম, মোঃ নূর
ইসলাম, মোঃ রেজাউল করীম, মোঃ আবুল কাশেম, সমাপনি বক্তব্য রাখনে মোঃ সালাউদ্দিন আহমেদ,
উপস্থিত ছিলেন, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ভেন্তর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
কর্মকর্তা মোঃ বেলাল হোসেনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং শিশু
কল্যাণ বিশেষজ্ঞরা সভায় অংশ নেন। বক্তারা প্রকল্পের কার্যক্রম আরও সম্প্রসারণ ও পর্যবেক্ষণের মাধ্যমে
ঝুঁকিপূর্ণ শিশুদের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ¡ান জানান।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, এ উদ্যোগ বাস্তবায়নে সরকারিÑবেসরকারি সহযোগিতা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, সরকারসহ সংশ্লিষ্ট সব মহলের সহায়তায় প্রকল্পটি
আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে।
