নড়াইলে নার্সিং কোর্স সনদের মান ¯স্নাতকের সমান করার দাবিতে বিক্ষোভ
শুভ সরকার , নড়াইল
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দু’টির সনদের মান স্নাতকের পাসের সমান করার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন নড়াইল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। রোববার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএনইউ) নড়াইল জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ-সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরিক্ষা দিয়েই এখানে ভর্তি হয়ে তিন বছরের কোর্স সম্পন্ন করতে। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ¯œাতক পাসের সমমান করার দাবি আমাদের ।
ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের নড়াইল জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা এইচএসসি পাস করে তিন বছর পড়াশোনা করে আবার ৬ মাসের ইন্টার্নশিপ করি। এরপরেও আমাদের শিক্ষাগত যোগ্যতার সনদ এইচএসসি সমমান, এই বৈষম্য দুর হওয়া দরকার। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আশা করছি, আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেবেন। এসময় উপস্থিত ছিলেন, তানজিব, অন্তিম হিরা বিশ্বাস, তাসমিয়া আক্তার, শান্তানু পোদ্দারসহ অনেকে ।
