নড়াইলের শেখহাটিতে সারের ডিলার নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের সারের ডিলার মো: রাফিউল খানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে শেখহাটি ইউনিয়নের আফরা চৌরাস্তায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সার ডিলার মো: রাফিউল খান। এ সময় শেখহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী, শেখহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান, শেখহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে সার ডিলার মো: রাফিউল খান বলেন,সরকারের নীতিমালা মেনে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমি শেখহাটি ইউনিয়নে সারের ডিলারশীপ পেয়েছি।আমি নিজে কৃষক পরিবারের সন্তান।কৃষকরা যাতে কোন ধরনের সার সংকটের সম্মূখীন না হন সে ব্যাপারে আমি বদ্ধ পরিকর।স্থানীয় কতিপয় ষড়যন্ত্রকারী মিথ্যা ও বানোয়াটভাবে সারের ডিলারশীপ নিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন,কৃষকবান্ধব সরকার শেখহাটি ইউনিয়নে রাফিউলকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকার কৃষক তথা জনগনের প্রত্যাশা পূরণ হয়েছে।তার কাছ থেকে কৃষকরা কোন প্রকার হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার পাবেন বলে আমি বিশ্বাস করি।
স্থানীয় ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম জানান,সারের ডিলার রাফিউলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষরা।কর্তৃপক্ষ তাকে সারের ডিলারশীপ দেওয়ায় ইউনিয়নের কৃষকরা কোন প্রকার হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার কিনতে পারবেন বলে আমরা আশাকরি।# (ছবি সংযুক্ত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights