নদীতে নিখোঁজ ইন্দোনেশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর পানিতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশিয়ার নাগরিকের মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফাইজির রহমান (৪৮) তাবলিগ জামাতের সাথী হয়ে বাংলাদেশে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি ঘোড়াঘাটের কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাবলিগের ৩-৪জন মুসল্লি নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ফাইজির নিখোঁজ হয়ে যান। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমান নামে ওই ইন্দোনেশীয় মুসল্লি মারা গেছেন। যেহেতু তিনি বিদেশি নাগরিক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাবলিগ জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। এখানে তাবলিগ জামাতের জেলা আমি প্রফেসর আব্দুল হাকিমও এখানে এসেছেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights